সুভা গল্পের MCQ – পড়লেই A+ নিশ্চিত।

Written by Jarif Al Hadee

Published on:

প্রিয় পাঠক, আজ আমি আপনার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ‘সুভা’ নিয়ে সুভা গল্পের MCQ আলোচনা করব। এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে আপনি সুভা গল্পের এমসিকিউ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ‘সুভা’ গল্পটি ‘গল্পগুচ্ছ’ থেকে সংকলিত, যেখানে বাক-প্রতিবন্ধী কিশোরী সুভার জীবনের গল্প ফুটে উঠেছে। এই গল্পে রবীন্দ্রনাথ প্রতিবন্ধী মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার এক অসাধারণ চিত্র এঁকেছেন।

সুভা কথা বলতে পারে না, তাই সমাজ তাকে দূরে সরিয়ে রাখে। তার মা এটিকে নিয়তির দোষ মনে করেন, কিন্তু বাবা তাকে গভীরভাবে ভালোবাসেন। সুভার কোনো বন্ধু নেই, তবে পোষা প্রাণী ও প্রকৃতি তার আশ্রয়। প্রাণীদের সঙ্গে সে মনের কথা বলে, আর প্রকৃতির কাছে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ এই গল্পে প্রতিবন্ধী মানুষের জন্য একটি আশ্রয়ের জগৎ তৈরি করেছেন এবং আমাদের মনে সহানুভূতি জাগিয়েছেন।

এই গল্পের এমসিকিউ পড়লে আপনি সুভার চরিত্র, প্রকৃতির ভূমিকা ও রবীন্দ্রনাথের বার্তা আরও গভীরভাবে বুঝতে পারবেন।

সুভা গল্পের MCQ

১। কার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা?
ক. সুভাষিণী খ. বাণীকণ্ঠ
গ. সুকেশিনী ঘ. প্রতাপ
উত্তর: ঘ. প্রতাপ

২। সুভার পুরো নাম কী?
ক. সুভাষিণী খ. সুপ্রভাময়ী
গ. সুভারানী ঘ. সুভামতি
উত্তর: ক. সুভাষিণী

৩। কেন সুভাষিণী নামটি সার্থক হয়নি?
ক. সুভা অন্ধ হওয়ায় খ. সুভা বিকলাঙ্গ হওয়ায়
গ. সুভা নির্বাক হওয়ায় ঘ. সুভা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায়
উত্তর: গ. সুভা নির্বাক হওয়ায়

৪। সুভার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. অন্ধ খ. খোঁড়া
গ. বাকহীন ঘ. কালা
উত্তর: গ. বাকহীন

৫। ‘সুভা’ গল্পে ‘সুদীর্ঘ পল্লববিশিষ্ট’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. শান্ত হৃদয় খ. নির্মল ছায়ালোক
গ. চোখের পাতা ঘ. গাছের নতুন পাতা
উত্তর: গ. চোখের পাতা

৬। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১২৬৮ খ. ১২৬৯
গ. ১২৭৮ ঘ. ১২৭৯
উত্তর: ক. ১২৬৮

৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
ক. কলকাতার জোড়াসাঁকো খ. চব্বিশ পরগণার কাঁঠালপাড়া
গ. বর্ধমানের চুরুলিয়া ঘ. পশ্চিমবঙ্গের হুগলি
উত্তর: ক. কলকাতার জোড়াসাঁকো

৮। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ঘ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: খ. দেবেন্দ্রনাথ ঠাকুর

৯। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ কে ছিলেন?
ক. ঐশ্বর্যনাথ ঠাকুর খ. রাধানাথ ঠাকুর
গ. অশ্বিনীকুমার ঠাকুর ঘ. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
উত্তর: ঘ. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর

১০। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার উন্মেষ ঘটে কখন?
ক. বাল্যকালে খ. মধ্যবয়সে
গ. পরিণত বয়সে ঘ. বৃদ্ধ বয়সে
উত্তর: ক. বাল্যকালে

১১। পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?
ক. মানসী খ. বনফুল
গ. গীতাঞ্জলী ঘ. চিত্রা
উত্তর: খ. বনফুল

১২। ‘গীতাঞ্জলী’ কাব্যের জন্য রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
ক. ১৯১৩ খ. ১৯১৫
গ. ১৯১৬ ঘ. ১৯১৭
উত্তর: ক. ১৯১৩

১৩। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ?
ক. পদ্মরাগ খ. যুগবাণী
গ. বিচিত্র প্রবন্ধ ঘ. আরণ্যক
উত্তর: গ. বিচিত্র প্রবন্ধ

১৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মারা যান?
ক. ২২শে আষাঢ় ১৩৪৮ খ. ২২শে শ্রাবণ ১৩৪৮
গ. ১৩ আষাঢ় ১৩৮৩ ঘ. ২১শে মাঘ ১৩৪১
উত্তর: খ. ২২শে শ্রাবণ ১৩৪৮

১৫। ছোটবেলা থেকে সুভা কী বুঝতে পেরেছিল?
ক. সে সবার আদরের খ. সে পরিবারে বোঝা
গ. সে জীবনে বড় হবে ঘ. সে লেখাপড়ার সুযোগ পাবে না
উত্তর: খ. সে পরিবারে বোঝা

১৬। সুভার পিতার নাম কী?
ক. বাণীকণ্ঠ খ. অবনীন্দ্র
গ. নীলকণ্ঠ ঘ. সুশীল চন্দ্র
উত্তর: ক. বাণীকণ্ঠ

১৭। ফিরোজ উদ্দিনের বাকহীন ফারহানার প্রতি ভালোবাসা ‘সুভা’ গল্পের কার সঙ্গে মিলে যায়?
ক. প্রতাপ খ. বাণীকণ্ঠ
গ. সুকেশিনী ঘ. সুহাসিনী
উত্তর: খ. বাণীকণ্ঠ

১৮। সুভাদের গ্রামের নাম কী?
ক. মনিপুর খ. চন্ডীপুর
গ. ভবানীপুর ঘ. মনোহরপুর
উত্তর: খ. চন্ডীপুর

১৯। অবসর সময়ে সুভা কোথায় বসত?
ক. বৃক্ষতলে খ. কাঁঠালতলায়
গ. নদীতীরে ঘ. বাঁধানো ঘাটে
উত্তর: গ. নদীতীরে

২০। সুভা গাভীদের দেখতে দিনে কতবার গোয়ালে যেত?
ক. একবার খ. দুইবার
গ. তিনবার ঘ. চারবার
উত্তর: গ. তিনবার

২১। গোঁসাইদের ছোট ছেলের নাম কী?
ক. প্রতাপ খ. বলাই
গ. ফটিক ঘ. মাখন
উত্তর: ক. প্রতাপ

২২। প্রতাপ সাধারণত কখন নদীতীরে মাছ ধরতে যেত?
ক. পূর্বাহ্নে খ. মধ্যাহ্নে
গ. অপরাহ্নে ঘ. সন্ধ্যায়
উত্তর: গ. অপরাহ্নে

২৩। সুভা প্রতাপের জন্য কী বরাদ্দ করত?
ক. একটি লজেন্স খ. একটি পান
গ. একটি মোয়া ঘ. একটি পেয়ারা
উত্তর: খ. একটি পান

২৪। কল্পনায় সুভা পাতালপুরীর কী ছিল?
ক. পরি খ. রানি
গ. প্রসরী ঘ. রাজকন্যা
উত্তর: ঘ. রাজকন্যা

২৫। সুভা কখন শয়নকক্ষের দরজা খুলে রাতের প্রকৃতি দেখত?
ক. অন্ধকার রাতে খ. পূর্ণিমার রাতে
গ. বিয়ের রাতে ঘ. অমাবস্যার রাতে
উত্তর: খ. পূর্ণিমার রাতে

২৬। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে কী খেতেন?
ক. পান খ. তামাক
গ. ভাত ঘ. জলখাবার
উত্তর: খ. তামাক

২৭। সুভা কখন নদীতীরে লুটিয়ে পড়েছিল?
ক. কৃষ্ণদ্বাদশীর রাতে খ. পূর্ণিমার রাতে
গ. শুক্লাদ্বাদশীর রাতে ঘ. অন্ধকার রাতে
উত্তর: গ. শুক্লাদ্বাদশীর রাতে

২৮। সুভার বড় দুই বোনের নাম কী?
ক. সুকেশিনী ও সুহাসিনী খ. সুহাসিনী ও সুপ্রভাময়ী
গ. সুকেশিনী ও সুপ্রভাময়ী ঘ. সুপ্রভাময়ী ও সুষমাময়ী
উত্তর: ক. সুকেশিনী ও সুহাসিনী

২৯। পিতামাতার নিরব হৃদয়ভারের মতো কে বিরাজ করত?
ক. অন্ধবধূ খ. মমতাদি
গ. সুভা ঘ. কাঙালী
উত্তর: গ. সুভা

৩০। সুভার সাক্ষাতে সকলে তার ভবিষ্যৎ নিয়ে কী প্রকাশ করত?
ক. কৌতূহল খ. উদাসীনতা
গ. উদ্বিগ্নতা ঘ. শত্রুতা
উত্তর: গ. উদ্বিগ্নতা

৩১। সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন করত কে?
ক. প্রতাপ খ. সুহাসিনী
গ. বাণীকণ্ঠ ঘ. সুভাষিণী
উত্তর: ঘ. সুভাষিণী

৩২। সুভার মা সুভার ওপর কেন বিরক্ত ছিলেন?
ক. সুভা সবাইকে এড়িয়ে চলত বলে খ. সুভার প্রতিবন্ধিতাকে নিজের ক্রটি মনে করতেন বলে
গ. সুভা যখন তখন বাইরে চলে যেত বলে ঘ. পোষা প্রাণীর প্রতি সুভার আকর্ষণের কারণে
উত্তর: খ. সুভার প্রতিবন্ধিতাকে নিজের ক্রটি মনে করতেন বলে

৩৩। কচি কিশলয়ের মতো কেঁপে উঠত কী?
ক. সুভার নেত্রপল্লব খ. সুভার ওষ্ঠাধর
গ. সুভার কেশদাম ঘ. সুভার ভ্রযুগল
উত্তর: খ. সুভার ওষ্ঠাধর

৩৪। সুভার পরিবার অর্থনৈতিকভাবে কেমন ছিল?
ক. ধনী খ. হতদরিদ্র
গ. অসচ্ছল ঘ. সচ্ছল
উত্তর: ঘ. সচ্ছল

৩৫। সুভার ভাষা পূরণ করত কে?
ক. সুহাসিনী খ. প্রকৃতি
গ. সর্বশী ঘ. প্রতাপ
উত্তর: খ. প্রকৃতি

৩৬। সুভাদের গোয়ালে কয়টি গাভী ছিল?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
উত্তর: খ. দুটি

৩৭। সর্বশী ও পাঙ্গুলি কীসের নাম?
ক. ষাঁড়ের খ. নদীর
গ. গাভীর ঘ. ধানের
উত্তর: গ. গাভীর

৩৮। উন্নত শ্রেণির জীবের মধ্যে সুভার সঙ্গী কে ছিল?
ক. প্রতাপ খ. প্রভাত
গ. প্রদীপ ঘ. প্রণব
উত্তর: ক. প্রতাপ

৩৯। ‘সুভা’ গল্পে প্রতাপকে কী বলা হয়েছে?
ক. সকল কাজের কাজি খ. অকর্মণ্য সরকারি লোক
গ. ফাঁকিবাজ কর্মী ঘ. নিরলস কর্মী
উত্তর: খ. অকর্মণ্য সরকারি লোক

৪০। সুভা কোথায় বসে প্রতাপের ছিপ দিয়ে মাছ ধরা দেখত?
ক. বটতলায় খ. আমতলায়
গ. তেঁতুলতলায় ঘ. জামতলায়
উত্তর: গ. তেঁতুলতলায়

৪১। বাণীকণ্ঠ দুই বেলা কী খেতেন?
ক. নুনভাত খ. ডালভাত
গ. ফেনভাত ঘ. মাছভাত
উত্তর: ঘ. মাছভাত

৪২। প্রতাপ সুভাকে ‘সু’ বলে ডাকত কেন?
ক. অবজ্ঞা করে খ. দুষ্টুমি করে
গ. আদর করে ঘ. ব্যঙ্গ করে
উত্তর: গ. আদর করে

৪৩। কল্পনায় রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে থাকবে?
ক. মিনু খ. মালা
গ. সুভা ঘ. মনি
উত্তর: গ. সুভা

৪৪। সুভা নিজেকে দেখছিল, ভাবছিল, প্রশ্ন করছিল কিন্তু বুঝতে পারছিল না। এর কারণ কী?
ক. শারীরিক প্রতিবন্ধকতা খ. নবযৌবনে পদার্পণ
গ. সুশিক্ষার অভাব ঘ. আত্মসম্মানবোধের জাগরণ
উত্তর: খ. নবযৌবনে পদার্পণ

৪৫। সুভার পিতামাতা কী নিয়ে চিন্তিত ছিলেন?
ক. সুভার বিয়ে নিয়ে খ. সুভার একাকিত্ব নিয়ে
গ. সুভার অসুখ নিয়ে ঘ. সুভার কষ্ট নিয়ে
উত্তর: ক. সুভার বিয়ে নিয়ে

৪৬। বাণীকণ্ঠের শত্রু ছিল কেন?
ক. সচ্ছল ছিলেন বলে খ. সৎ ছিলেন বলে
গ. ক্ষ্যাপাটে ছিলেন বলে ঘ. মিথ্যাবাদী ছিলেন বলে
উত্তর: ক. সচ্ছল ছিলেন বলে

৪৭। ‘সুভা’ গল্পে সুভা কোন শ্রেণির মেয়েদের প্রতিনিধিত্ব করে?
ক. দুরন্ত বালিকাদের খ. শারীরিকভাবে সক্ষম মেয়েদের
গ. মানসিক প্রতিবন্ধী মেয়েদের ঘ. বাকপ্রতিবন্ধী মেয়েদের
উত্তর: ঘ. বাকপ্রতিবন্ধী মেয়েদের

৪৮। গল্পের শেষে সুভার নদীতীরে লুটিয়ে পড়া কী নির্দেশ করে?
ক. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা খ. প্রতাপের নিষ্ক্রিয় ভূমিকার প্রতি অভিমান
গ. বাণীকণ্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ ঘ. নদীতে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেওয়ার আশঙ্কা
উত্তর: ক. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা

৪৯। সুভার চোখের ভাষা কেমন ছিল?
i. অসীম-উদার ii. দুর্বোধ্য iii. অতলস্পর্শ গভীর
উত্তর: খ. i ও iii

৫০। সুভার বড় দুই বোনের নাম কী?
i. সুকেশিনী ii. সুহাসিনী iii. সুপ্রভাষিণী
উত্তর: ক. i ও ii

৫১। সুভার বড় দুই বোনের বিয়ে দেওয়া হয়েছিল কীভাবে?
i. অনেক খোঁজাখুঁজি করে ii. অনেক ঋণ করে iii. অনেক অর্থ ব্যয় করে
উত্তর: খ. i ও iii

৫২। চিরনিস্তব্ধ সুভার হৃদয় উপকূলে কী ভেঙে পড়ত?
i. মাঝির গান ii. পাখির ডাক iii. নদীর কলধ্বনি
উত্তর: ঘ. i, ii ও iii

৫৩। সুভার বন্ধুরা কারা ছিল?
i. সর্বশী ii. প্রতাপ iii. পাঙ্গুলি
উত্তর: ঘ. i, ii ও iii

৫৪। গাভী ছাড়া সুভার অন্য বন্ধুরা কারা?
i. পাখি ii. ছাগল iii. বিড়ালশাবক
উত্তর: গ. ii ও iii

৫৫। জলকুমারী সুভা পাতালপুরীতে কোথায় বসে থাকবে?
i. হীরার অলংকারশোভিত পালঙ্কে ii. রূপার অট্টালিকায় iii. সোনার পালঙ্কে
উত্তর: গ. ii ও iii

৫৬। সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করত কেন?
i. অশিক্ষিত বলে ii. পরিবারে বোঝা হিসেবে বিবেচিত বলে iii. বাকপ্রতিবন্ধী বলে
উত্তর: গ. ii ও iii

৫৭। সুভার মা সুভাকে নিয়ে ক্রটিরূপে জ্ঞান করতেন কেন?
i. কন্যাকে নিজের অংশরূপে দেখতেন ii. পিতা সুভাকে বেশি ভালোবাসতেন iii. তার ভুলেই মেয়ে বোবা হয়েছে বলে বিশ্বাস করতেন
উত্তর: খ. i ও iii

৫৮। সুভার সামনে সবাই তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত কেন?
i. সুভার অনুভূতি সম্পর্কে উদাসীন ছিল ii. সুভাকে বোঝা মনে করত iii. সুভার দুঃখের সমব্যথী ছিল
উত্তর: ক. i ও ii

৫৯। ‘বিজন মূর্তি’ বলতে কী বোঝায়?
i. একাকী কোনো কাজ করা ii. জনমানবশূন্য অবস্থা iii. কোলাহলমুক্ত প্রকৃতির আকর্ষণীয় দিক
উত্তর: গ. ii ও iii

৬০। অন্য বালক-বালিকারা সুভার সঙ্গে খেলত না কেন?
i. তাকে ভয় করত বলে ii. তার পা খোঁড়া বলে iii. সে নীরব ও নিঃশব্দ প্রকৃতির বলে
উত্তর: খ. i ও iii

৬১। সুভাষিণী নামটির সংক্ষিপ্ত রূপ কী?
i. সু ii. সুভা iii. সুভাষ
উত্তর: ক. i ও ii

৬২। বাণীকণ্ঠের বাড়ির কোন দিক নৌকাবাহীদের আকর্ষণ করত?
i. সৌন্দর্য ii. সচ্ছলতা iii. জৌলুস
উত্তর: ক. i ও ii

৬৩। প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
i. সুভার সঙ্গ তার ভালো লাগত ii. সুভা পান বানিয়ে দিত iii. সুভা ছিল নির্বাক সঙ্গী
উত্তর: খ. i ও iii

৬৪। ‘অন্তরাত্মাকে নতুন চেতনাশক্তিতে পরিপূর্ণ করা’ বলতে কী বোঝায়?
i. সুভার শারীরিক ও মানসিক বৃদ্ধি ii. সুভা হঠাৎ কথা বলা শুরু করছে iii. সুভার জীবনে পরিবর্তনের অভাব
উত্তর: খ. i ও iii

৬৫। ‘এক-ঘরে কবির জনরব’ উক্তিটি কী প্রকাশ করে?
i. শত্রুভাবাপন্ন মনোভাব ii. পরশ্রীকাতরতা iii. সংকীর্ণ মনোভাব
উত্তর: ঘ. i, ii ও iii

৬৬। সুভার নেত্রপল্লব থেকে অশ্রুজল পড়ত কেন?
i. কলকাতায় চলে যাবে বলে ii. বাড়ির প্রতি মায়ার কারণে iii. তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে
উত্তর: ক. i ও ii

৬৭। ‘আমাকে সবাই ভুলিলে বাঁচি’—এর তাৎপর্য কী?
i. অবহেলা থেকে দূরে থাকা ii. অনাদর থেকে দূরে থাকা iii. বিরক্তির কারণ না হওয়া
উত্তর: ঘ. i, ii ও iii

৬৮। ‘কিশলয়’ শব্দের অর্থ কী?
ক. গাছের বড় পাতা খ. গাছের হলুদ পাতা
গ. গাছের নতুন পাতা ঘ. গাছের সবুজ পাতা
উত্তর: গ. গাছের নতুন পাতা

৬৯। ‘গর্ভের কলঙ্ক’ বলতে কী বোঝায়?
ক. সন্তান হিসেবে অদক্ষ খ. সন্তান হিসেবে কলঙ্ক
গ. সন্তান হিসেবে অকর্মণ্য ঘ. সন্তান হিসেবে অলস
উত্তর: খ. সন্তান হিসেবে কলঙ্ক

৭০। ‘সুদীর্ঘ পল্লববিশিষ্ট’ বলতে কী নির্দেশিত হয়েছে?
ক. অনেক পাতাবিশিষ্ট বই খ. অনেক পাতাবিশিষ্ট খাতা
গ. লম্বা পাতাবিশিষ্ট গাছ ঘ. বড় পাতাবিশিষ্ট চোখ
উত্তর: ঘ. বড় পাতাবিশিষ্ট চোখ

৭১। ‘তর্জমা’ শব্দের অর্থ কী?
ক. বাণী খ. অনুবাদ
গ. সংক্ষিপ্ত ঘ. বর্ণনা
উত্তর: খ. অনুবাদ

৭২। এক ভাষা থেকে অন্য ভাষায় বলা বা লেখাকে কী বলে?
ক. তর্জমা খ. তদবির
গ. রূপান্তর ঘ. বিবর্তন
উত্তর: ক. তর্জমা

৭৩। ‘অনিমেষ’ শব্দের অর্থ কী?
ক. পলকহীন খ. বিরতিহীন
গ. ইচ্ছাধীন ঘ. আশ্রয়হীন
উত্তর: ক. পলকহীন

৭৪। কাঁধে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালিকে কী বলে?
ক. শাঁখারি খ. কাটারি
গ. আটারি ঘ. বাঁখারি
উত্তর: ঘ. বাঁখারি

৭৫। ‘বিজন মূর্তি’ বলতে কী বোঝায়?
ক. অনেক দূর খ. কোলাহলপূর্ণ
গ. মূর্তি সদৃশ ঘ. নির্জন অবস্থা
উত্তর: ঘ. নির্জন অবস্থা

৭৬। চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কী বলে?
ক. অমাবস্যা খ. জোয়ার
গ. পূর্ণিমা ঘ. শুক্লপক্ষ
উত্তর: গ. পূর্ণিমা

৭৭। শুক্লপক্ষের চাঁদের দ্বাদশ দিনকে কী বলা হয়?
ক. শুক্লা দ্বাদশী খ. দ্বাদশী
গ. পূর্ণিমাতিথি ঘ. অমাবস্যাতিথি
উত্তর: ক. শুক্লা দ্বাদশী

DMCA.com Protection Status
Jarif Al Hadee

হ্যালো, আমি জারীফ আল হাদী- Jarif Al Hadee। আমি এই ওয়েবসাইটের এডমিন এবং একজন লেখক। আমি দীর্ঘ ৪ বছর ধরে শিক্ষা সম্পর্কিত লেখালেখির সাথে জড়িত। আমি পাঠকদের মানসম্মত ও আপডেটেড তথ্য দেওয়ার চেষ্টা করি আমার লেখাগুলোতে। যোগাযোগ- admissiongodesk@gmail.com।