এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষা উপদেষ্টার বক্তব্য, জানলে অবাক হবেন।

Written by Jarif Al Hadee

Published on:

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হঠাৎ নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করার পরই এমন সিদ্ধান্ত নিতে হয়। এ কারণে স্থগিতকরণে কিছুটা দেরি হয়েছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তবে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষা উপদেষ্টার বক্তব্য

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেরি হওয়ায় শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন। এরপর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ

শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। আমার পদত্যাগের বিষয়ে আমি নিজে কোনো সিদ্ধান্ত নেব না। সরকার যদি মনে করে আমার কোনো ভুল হয়েছে, তাহলে দায়িত্ব ধরে রাখার কোনো ইচ্ছা আমার নেই।” তিনি মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলেও উল্লেখ করেন।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। তাই আলাদাভাবে শোক জানানোর প্রয়োজন নেই। সোমবার দিবাগত রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান। পরে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

শিক্ষা সম্পর্কিত সকল আপডেট ও খবর জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট admissiongo.com।

DMCA.com Protection Status
Jarif Al Hadee

হ্যালো, আমি জারীফ আল হাদী- Jarif Al Hadee। আমি এই ওয়েবসাইটের এডমিন এবং একজন লেখক। আমি দীর্ঘ ৪ বছর ধরে শিক্ষা সম্পর্কিত লেখালেখির সাথে জড়িত। আমি পাঠকদের মানসম্মত ও আপডেটেড তথ্য দেওয়ার চেষ্টা করি আমার লেখাগুলোতে। যোগাযোগ- admissiongodesk@gmail.com।