ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজে আসন কমেছে ৭৯ শতাংশ! ভর্তির সকল তথ্য এক নজরে

Written by Jarif Al Hadee

Published on:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকায় নতুনভাবে যাত্রা শুরু করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU)। এই শিক্ষাবর্ষে ঢাকার সাত সরকারি কলেজে সম্মিলিতভাবে মাত্র ৪ হাজার ৪৯২টি আসনে অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অথচ গত বছর এই কলেজগুলোতে আসন সংখ্যা ছিল ২১ হাজার ৫৬৩টি। ফলে এবার মোট আসন কমেছে ১৭ হাজার ৭১টি, যা প্রায় ৭৯ শতাংশ হ্রাস হিসেবে ধরা হচ্ছে।

ভর্তি আবেদন শুরু হয়েছে ৪ আগস্ট থেকে, চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন বাতিল বা তথ্য সংশোধনের সময়সীমা ১২ আগস্ট পর্যন্ত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজে আসন কমেছে ৭৯ শতাংশ

কলেজের নামবরাদ্দকৃত আসন সংখ্যা
ঢাকা কলেজ৬৮১ জন
ইডেন মহিলা কলেজ৭৮৫ জন
সরকারি তিতুমীর কলেজ৭৬৫ জন
সরকারি বাঙলা কলেজ৬৭৪ জন
বেগম বদরুন্নেসা মহিলা কলেজ৫৯৩ জন
শহীদ সোহরাওয়ার্দী কলেজ৪৬৫ জন
কবি নজরুল কলেজ৫২৯ জন
মোট৪,৪৯২ জন

গুরুত্বপূর্ণ নির্দেশনা ও নিয়মাবলি

  • ইডেন ও বদরুন্নেসায় শুধু ছাত্রী, ঢাকা কলেজে শুধু ছাত্র, আর বাকি চার কলেজে ছাত্র-ছাত্রী উভয়ের ভর্তি সুযোগ রয়েছে।
  • যারা ইতোমধ্যে সাত কলেজে প্রাথমিক আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার দরকার নেই; আগের আবেদনই DCU-তে গৃহীত হবে।
  • প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিস্টেম এবং ভর্তি সংক্রান্ত কারিগরি সহায়তা দেবে বুয়েটের টেকনিক্যাল টিম

ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট

  • পরীক্ষার তারিখ: ২২ আগস্ট (শুক্রবার), বিকেল ৩টা–৪টা
  • বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান
  • পূর্ণমান: ১০০
  • ভুল উত্তরে কাটাঃ ০.২৫ নম্বর
  • পাস নম্বর: ৪০, বাংলা/ইংরেজিতে ন্যূনতম ১০

বিজ্ঞান ইউনিট

  • পরীক্ষার তারিখ: ২৩ আগস্ট (শনিবার), সকাল ১১টা–১২টা
  • বিষয়: পদার্থবিজ্ঞান, রসায়নসহ ৪টি বিষয়
  • প্রশ্নসংখ্যা: ১০০, প্রত্যেক বিষয়ের জন্য ২৫ নম্বর
  • পাস নম্বর: ৪০%

ব্যবসায় শিক্ষা ইউনিট

  • পরীক্ষার সময়: ২৩ আগস্ট, বিকেল ৩টা–৪টা
  • প্রশ্নপত্র এবং মূল্যায়ন বিজ্ঞান ইউনিটের মতো

মেধাক্রম ও বিষয় পছন্দ

  • মোট নম্বর ভিত্তিক মেধাক্রম তৈরি হবে ১২০ নম্বরের ওপর (এসএসসি ১০, এইচএসসি ১০, ভর্তি পরীক্ষা ১০০)।
  • পছন্দক্রম অনলাইনে দিতে হবে।
  • বিষয় বরাদ্দ: ২০ অক্টোবর
  • ভর্তির শেষ তারিখ: ২৫ অক্টোবর
  • ক্লাস শুরু: ৩০ অক্টোবর

মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হিজড়া, হরিজন, ক্রীড়াবিদ এবং ওয়ার্ড কোটার অধীন প্রার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সাত দিনের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে প্রমাণপত্র জমা দিতে হবে।


আবেদন ফি ও পেমেন্ট

  • আবেদন ফি: ৮০০ টাকা
  • পেমেন্ট মাধ্যম: সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংক, অথবা বিকাশ, নগদ, রকেট, ডেবিট/ক্রেডিট কার্ড
  • পরীক্ষাকেন্দ্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপিপ্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং অর্ধ ঘণ্টা আগে উপস্থিত থাকতে হবে।

শেষ কথা

এবারের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাত কলেজের ভর্তিতে আসনসংখ্যা কমে যাওয়ায় প্রতিযোগিতা অনেক বেড়েছে। শিক্ষার্থীদের উচিত প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও পরীক্ষার সকল প্রক্রিয়া সম্পন্ন করা। এই ভর্তি পরীক্ষায় সফলতা নিশ্চিত করতে প্রয়োজন নিয়মিত অনুশীলন, পাঠ্যসূচির ভালো প্রস্তুতি এবং সঠিক তথ্য অনুসরণ।

DMCA.com Protection Status
Jarif Al Hadee

হ্যালো, আমি জারীফ আল হাদী- Jarif Al Hadee। আমি এই ওয়েবসাইটের এডমিন এবং একজন লেখক। আমি দীর্ঘ ৪ বছর ধরে শিক্ষা সম্পর্কিত লেখালেখির সাথে জড়িত। আমি পাঠকদের মানসম্মত ও আপডেটেড তথ্য দেওয়ার চেষ্টা করি আমার লেখাগুলোতে। যোগাযোগ- admissiongodesk@gmail.com।