এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ২০২৫ প্রস্তাব নিয়ে সর্বশেষ আপডেট

Written by Jarif Al Hadee

Published on:

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই ২০২৫ মাসের বেতনের প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশাসন শাখায় পাঠানোর প্রস্তুতি চলছে। মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার শরিফুল ইসলাম জানিয়েছেন, প্রস্তাব পাঠানোর প্রায় সব কাজ শেষ। এখন শুধু টাকার হিসাব-নিকাশ বাকি। কাজ শেষ হলেই প্রস্তাব মাউশিতে পাঠানো হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ২০২৫

শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে শরিফুল ইসলাম বলেন, “শিক্ষকদের বেতন বাড়ছে। তবে কত টাকা বাড়বে, তা মাউশির প্রশাসন শাখা বিস্তারিত বলতে পারবে।” তিনি আরও জানান, আগামী সপ্তাহে পুরো তথ্য পাওয়া গেলে বেতন বৃদ্ধির পরিমাণ নিশ্চিত করা যাবে।

প্রস্তাব পাঠানোর সময়সীমা নিয়ে শরিফুল ইসলাম বলেন, “আমরা চেষ্টা করছি আজ বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে প্রস্তাব পাঠাতে। সবকিছু ঠিক থাকলে আজই পাঠানো হবে। না হলে আগামী সপ্তাহে পাঠানো হবে।”

ইএফটি পদ্ধতিতে বেতন বিতরণ

সরকারি কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন পেলেও, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন আগে ‘অ্যানালগ’ পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে দেওয়া হতো। এতে শিক্ষকদের নানা সমস্যায় পড়তে হতো। তবে গত বছর (২০২৪) বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ইএফটি পদ্ধতিতে বেতন দেওয়ার ঘোষণা দেয়।

প্রথম ধাপে ২০৯ জন শিক্ষক-কর্মচারী অক্টোবর মাসের বেতন ইএফটিতে পান। এরপর ১ জানুয়ারি ২০২৫ থেকে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক এ পদ্ধতিতে বেতন পেয়েছেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে যথাক্রমে ৬৭ হাজার, ৮৪ হাজার এবং ৮ হাজার ২০০ শিক্ষক ফেব্রুয়ারি-মার্চ মাসের বেতন পেয়েছেন। বর্তমানে মে ও জুন মাসের বেতন বিতরণ সম্পন্ন হয়েছে।

প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী এখন জুলাই মাসের বেতন কবে পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ইএমআইএস সেলের প্রচেষ্টা সফল হলে শিগগিরই এই বেতন বিতরণ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

DMCA.com Protection Status
Jarif Al Hadee

হ্যালো, আমি জারীফ আল হাদী- Jarif Al Hadee। আমি এই ওয়েবসাইটের এডমিন এবং একজন লেখক। আমি দীর্ঘ ৪ বছর ধরে শিক্ষা সম্পর্কিত লেখালেখির সাথে জড়িত। আমি পাঠকদের মানসম্মত ও আপডেটেড তথ্য দেওয়ার চেষ্টা করি আমার লেখাগুলোতে। যোগাযোগ- admissiongodesk@gmail.com।